১১:১৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৩ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে হিন্দু ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। 

এ উপলক্ষে কেন্দ্রীয় কালীবাড়ী, বিবেকানন্দ জাগরনী সংঘ ও মামুদ নগর কেন্দ্রীয় শ্মশান ঘাট কমিটি পৃথক পৃথক ভাবে ২দিন ব্যাপী শ্রী শ্রীমদ্ভাগবত পাঠ, সন্ধ্যা আরতি, নাম সংকীর্তন, ভক্তিমূলক গান, লীলা কীর্তন, প্রসাদ বিতরনসহ বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করে। 

শুক্রবার (২৩ আগষ্ট) সকালে নাগরপুর কেন্দ্রীয় কালী বাড়ি তাদের শ্রীঅঙ্গন থেকে, বিবেকানন্দ জাগরনী সংঘ হরিভক্ত পাড়া দূর্গা মন্দির প্রাঙ্গন থেকে ও মামুদ নগর কেন্দ্রীয় শ্মশান ঘাট কমিটি শ্মশান ঘাট থেকে পৃথক পৃথক মঙ্গল শোভা যাত্রা বের করে। শোভাযাত্রাগুলো উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে স্ব স্ব স্থানে গিয়ে শেষ হয়। 

এসময় সহকারি কমিশনার (ভূমি) ইয়াসমিন মনিরা, জেলা পরিষদ সদস্য শেখ কামাল হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ, রমেন্দ্র নারায়ন শীল, শম্ভু নাথ সাহা সহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। বিবেকানন্দ জাগরনী সংঘের আহবায়ক রতন চক্রবর্তী বলেন, আমরা বিশ্বাস করি পৃথিবী থেকে দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্যই ভগবান শ্রী কৃষ্ণ এই দিনে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। 

আর ভগবান শ্রী কৃষ্ণের আর্বিভাব দিবসকেই সনাতন ধর্মাবলম্বীরা জন্মাষ্টমী হিসেবে পালন করে থাকে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি