১২:৩৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

চোরচক্রের মুল হোতা গ্রেফতার, সিএনজি উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের আনালিয়াবাড়ি এলাকা থেকে চুরি হওয়া সিএনজি চালিত অটোরিক্সাসহ চোরচক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার গ্রেফতারকৃতকে টাঙ্গাইল কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতার হওয়া ফরিদ মিয়া ওরফে ফরিদ জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বগাচর ইউনিয়নের সারমারা ভাটিয়াপাড়া গ্রামের অজি আলীর ছেলে। 

জানা যায়, গত রোববার (০২ ডিসেম্বর) সকালে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার খোরশেদ শেখ সিএনজি চালিত অটোরিক্সা নিয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন। এসময় তিনি বঙ্গবন্ধু সেতুপূর্ব-রেলস্টেশন সংলগ্ন একটি হোটলে অটোরিক্সাটি রেখে খেতে যায়। এই সুযোগে চোরচক্রের মূলহোতা ফরিদ মিয়া অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যায়।

পরে এঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সিলভার রঙের অটোরিক্সাসহ মুলহোতাকে বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি এলাকা থেকে গ্রেফতার করে। 

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, চুরি যাওয়ার পরই পুলিশ অভিযানে চালিয়ে ওইদিন বিকালেই আনালিয়াবাড়ি এলাকা থেকে অটোরিক্সাসহ চোরচক্রের মুলহোতাকে গ্রেফতার করেছে। এবিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার টাঙ্গাইল কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি