০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সন্ত্রাসী হামলায় ৩ আওয়ামী লীগ নেতা আহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৪ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে মির্জাপুরে সন্ত্রাসী হামলায় তিন আওয়ামী লীগ নেতার আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

রবিবার দুপুরে উপজেলার লতিফপুর ইউনিয়নের বান্দাচালা বাজারে এই হামলার ঘটনা ঘটে। হামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলমাছ মিয়াসহ তিন নেতা গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। 

আহত আওয়ামী লীগের অন্য দুইনেতা হলেন মো. ফন্নু মিয়া (৪৫) ও আব্দুল রউফ (৫০)। এর মধ্যে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত ফন্নু মিয়াকে জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি করা হয়েছ।

জানা গেছে, রবিবার দুপুরে আলমাছ মিয়া বান্দাচালা বাজারে বাজার করতে যান। এসময় বান্দাচালা গ্রামের লাদেন, অনিক, নিশাত, কাউছার, রিয়াদ ও হাফিজুর তার ওপর দা, চাপাতি, লোহাররড নিয়ে অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়। এ সময় আব্দুল রউফ এবং ফন্নু মিয়া এগিয়ে আসলে তাদের ওপরও হামলা করে সন্ত্রাসীরা। 
এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা আলমাছ মিয়া সন্ধ্যায় মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে মির্জাপুর থানার পরিদর্শক (দতন্ত) মো. মোশারফ  হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, লতিফপুরে একটি মারামারি ঘটনা ঘটেছে। আলমাছ নামে এক ব্যক্তি একটি অভিযোগ দিয়েছেন।

বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি