০২:১৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৯০০পিস ইয়াবা সহ দুই যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩০ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল শহরের শিবনাথ হাইস্কুলের পাশে অভিযান চালিয়ে ৯০০পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)। 

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, কুমিল্লা জেলার ব্রাক্ষ্মনপাড়া থানার দক্ষিণ তেতাভূমি এলাকার আশরাফ আলীর ছেলে নজরুল ইসলাম ওরফে রফিক(৩২) ও একই থানার আনন্দপুর উত্তরপাড়ার আব্দুর রশিদের ছেলে মো. হাসান ওরফে আমির হোসেন(২০)। 

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার শফিকুর রহমান জানান, গোপনে সংবাদ পেয়ে বৃহস্পতিবার(২৯ আগস্ট) রাত পৌণে ১০টার দিকে শিবনাথ হাইস্কুলের পাশে অভিযান চালিয়ে ওই দুই যুবকের দেহ তল্লাসী করে ৯০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা ইয়াবা ট্যাবলেটের পাইকারী ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে টাঙ্গাইলে কর্মরত র‌্যাবের ডিএডি মো. আরশাদ আলম বাদী হয়ে মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি