১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সরকারের ব্যার্থতায় ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে

বিএনপি নেতা ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী ড. মোশারফ হোসেন 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৮ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ভূঞাপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শে‌ষে কে‌ন্দ্রীয় বিএনপি নেতা ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী ড. মোশারফ হোসেন বলেছেন, আওয়ামীলীগ সরকারের ব্যার্থতা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা না থাকায় ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। তি‌নি ব‌লেন, ভারতের সাথে সমঝোতায় ব্যার্থ হওয়ায় দেশে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। বন্যা কবলিতদের পর্যাপ্ত ত্রাণ দিতে সরকার ব্যার্থ হয়েছে। 

রবিবার (২৮ জুলাই) টাঙ্গাইলের ভূঞাপুর নিকরাইল ও গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি আয়োজিত বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কালে তি‌নি এসব কথা ব‌লেন। 

‌তি‌নি ব‌লেন, জনগণের প্রতি  প্রধানমন্ত্রীর কোন বিশ্বাস নাই। যেহেতু তারা জনগণের ভোটে নির্বাচিত হন নাই, তাই তিনি তাদের পাশে না থেকে লন্ডনে ঘুরতে গেছেন।  শেখ হাসিনা লন্ডনে গিয়েছে তাকে বিএনপির নেতা কর্মীরা কালো পতাকা দেখিয়েছে। তিনি আরো বলেন, দেশের মানুষ যখন পানিতে ভাসে তখন তাদের পাশে থাকার কথা কিন্তু যেহেতু জনগণের ভোটে নির্বাচিত হন নাই, তাই জনগণের কথা চিন্তা না করে তিনি লন্ডন গেছেন ঘুড়তে। ইয়াবা ব্যবসায়ীরা মুক্তি পায় কিন্তু দেশ নেত্রী  খালেদা জিয়া মুক্তি পায় না। ভোটার বিহীন নির্বাচনে অবৈধ সরকার গঠন করে দেশ পরিচালনা করছে। খালেদা জিয়া ও আব্দুস সালাম পিন্টুর ত্রাণ বিতরণের কথা ছিল আজ তারা কারাগারে তাই তাদের পক্ষে আমরা এসেছি ত্রাণ দিতে ।

উপজেলার কোনাবাড়ি মাদরাসা মাঠে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ্যাডভোকেট সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু, যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, ভূঞাপুর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাবেক সভাপতি এ্যাডভোকেট আব্দুল খালেক মন্ডল, সাধারণ সম্পাদক সেলুমুজ্জামান সেলু, যুগ্মসম্পাদক জাহাঙ্গীর হোসেন, গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবলু প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি