০৮:৩২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের ১সদস্য গ্রেফতার

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ভুয়া প্রশ্নপত্র ফাঁসকরী চক্রের মো. নাইম সিদ্দিকী (১৭) নামে এক সদস্যকে গ্রেফতার করেছে টাঙ্গাইল র‌্যাব-১২ এর সদস্যরা। সে টাঙ্গাইলের বাসাইল উপজেলার বার্তা উত্তর পাড়ার আবু আশরাফ শান্তর ছেলে।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-১২, সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শফিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার বাসাইল বাসস্ট্যান্ড সংলগ্ন নিলু সুপার মার্কেটের দেশ বাংলা সোলার সিস্টেম ইলেকট্রনিক দোকানের সামনে অভিযান পরিচালনা করে মো. নাঈম সিদ্দিকী (১৭), কে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে জানায় সে মিথ্যা প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের একজন সক্রিয় সদস্য।

এ সময় সেখান থেকে একটি মোবাইল, তিনটি সিম, ১৫৮০টাকা ও ভূয়া প্রশ্নপত্রের ৩০টি স্ক্রিনশট উদ্ধার করা হয়।

নাইম সিদ্দিকী জিজ্ঞাসাবাদে জানায়, তার ব্যবহৃত মোবাইল ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে ছদ্ম নাম দিয়ে পেজ খোলে। তার ম্যাসেঞ্জার ফ্রেন্ড নাইম সিকদার, এসই নাইম সিকদার, এন এস নাইম। চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র টাকার বিনিময়ে ও ম্যাসেঞ্জারের মাধ্যমে সে দেবে বলে শাকিলা পারভীন, বকুল, ফাহিম, পারভেছ হোসেন, তাসপিয়া অরিন, ফারহান কামরুজ্জামানসহ অনেকের সাথে আশ্বাস দেয়।

এআরটি /এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি