১১:২১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

মধুপুরে বিভিন্ন কর্মসূচিতে বিজয় দিবস পালিত

এস. এম শহীদ | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬ | | ৬৯৫
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে বিজয়ের ৪৫তম দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।

শুক্রবার দিনের শুরুতে মিছিলসহ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাংলাদেশ আওয়ামীলীগ, মধুপুর উপজেলা বিএনপি, মধুপুর কলেজ, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয়,মধুপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, টিআইবি’র সচেতন নাগরিক কমিটি-সনাক, ইয়েস গ্রুপ, এনজিও ফোরাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈতিক ও শ্রমিক সংগঠন।

মধুপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ দিবসকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে রাণী ভবানী মাঠে কুচকাওয়াজ, ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় মধুপুরের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ছরোয়ার আলম খান আবু প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে মধুপুর পৌর মেয়র মাসুদ পারভেজ, উপজেলা আ’লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, উপজেলার ভাইস চেয়াম্যান হেলাল উদ্দিন, নাজমা বেগমসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ছাত্র-ছাত্রী, সরকারি বেসরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, অভিভাবকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা অংশগ্রহণ করেন।

‘দুর্নীতি, মুক্তিযুদ্ধের চেতনার পরপন্থী’ এ শ্লোগানে টিআইবি- সনাকের’র ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট- ইয়েস গ্রæপ দিনব্যাপি মধুপুর রাণী ভবানী মাঠে মুক্তিযুদ্ধের আলোকচিত্র ও দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী করে।

বিকেলে রাণী ভবানীর মাঠে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি