১২:৩৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে অস্থায়ী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১০ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

হোম কোয়ারেন্টিন অমান্যকারীদের জন্য টাঙ্গাইলের নাগরপুরে অস্থায়ী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার স্থাপন করা হয়েছে। উপজেলার মহিলা অনার্স বিশ্ববিদ্যালয় কলেজে এই কোয়ারেন্টাইন সেন্টার স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারটি পরিদর্শন করেন। 

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান উপস্থিত ছিলেন। প্রাতিষ্ঠানিক এই হোম কোয়ারেন্টাইনে ডাক্তার, নার্স ও বাবুর্চিসহ সকল সুযোগ-সুবিধা থাকবে।

নাগরপুর উপজেলায় যারা হোম কোয়ারেন্টাইন মানবেনা তাদেরকে এই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম জানিয়েছেন। 

প্রায় অর্ধশতাধিক লোকের ধারণক্ষমতাসম্পন্ন এই সেন্টারটি খুব শীঘ্রই প্রস্তুত করা হবে। এখানে যাদের রাখা হবে তারা নিজের ইচ্ছে মতো চলাফেরা করতে পারবেন না বলে তিনি উল্লেখ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি