১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সড়কের মাঝে গর্ত, দূর্ঘটনার আশঙ্কা

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৭ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নাগরপুর- মির্জাপুরভায়া মোকনা সড়কে গর্তের সৃষ্টিহ ওয়ায় বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী।

এছাড়া এই সড়কের ধলেশ্বরী নদীর উপর নির্মিত শেখ হাসিনা সেতুর মাঝখানে ব্রিজের উপরিভাগে রট ঢালাই উঠে গর্তের সৃষ্টি হলেও কর্তৃপক্ষের এখন পর্যন্ত টনকনড়েনি। 

গুরুত্বপূর্ণ রাস্তাটি নির্মানের ফলে ঢাকার সাথে নাগরপুরের যোগাযোগ অনেক সহজ হয়েছে, কমেছে দূরত্ব ও খরচ। কিন্তু নির্মানের পর থেকে রাস্তাটি রমামুদন গর ইউনিয়নের গলাকা টাব্রিজ সংলগ্ন ও পংবা ইজোড়া বাজার সংলগ্ন রাস্তায় ভাঙ্গন ও ফাটল দেখা দিলে প্রতিবার কর্তৃপক্ষ জোড়া তালি দিয়ে তা মেরামত করে। কিন্তু এবার পংবাই জোড়া বাজার সংলগ্ন রাস্তার মাঝখানে বড় গর্তের সৃষ্টি হয়ে রাস্তায় ফাটল দেখা দিয়েছে। এতে যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। এ রাস্তা দিয়ে নিয়মিত চলাচল কারী শিক্ষক আবিদুর রহমান জানান, রাস্তার এই অংশে গত বছর বৃষ্টির সময় ও গর্তের সৃষ্টি হয়েছিল তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থায়ীভাবে মেরামত না করে জোড়া তালি দিয়ে মেরামত করেছিল বলেই আজ রাস্তার এ অবস্থা। পোষ্ট কামারী গ্রামের রফিক মিয়া বলেন রাস্তার দুইপাশ থেকে বন্যার পানি চলে গেলে রাস্তা ধসে পড়ে যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। সরেজমিনে রাস্তার ভাঙ্গা অংশে গেলে দেখা যায় ঝুকি নিয়ে বাস, মালবাহী ট্রাক, অটোরিক্সা ও সিএনজি চলাচল করছে। দ্রুত গর্ত মেরামত না করলে যেকোন সময় দূর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে বলে বাস চালক আজাহার জানান।

অতি গুরত্বপূর্ণ এ সড়ক ও শেখ হাসিনা সেতুটি স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর নির্মান করলেও সদ্যতা সড়ক ও জনপথ বিভাগ আত্তীকরণ করেছে। আর এজন্যই রাস্তা ও সেতু সংস্কারে বিলম্ব হচ্ছে বলে এলাকাবাসী জানান।

বিষয়টি নিয়ে সড়ক ও জনপথ বিভাগের জেলা অফিসের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। তবে একটি সূত্র জানায় রাস্তার যে সকল স্থানে রেইন কাট রয়েছে বন্যার পর সে সকল রাস্তা মেরামত করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি