১১:২৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে প্রধান শিক্ষকের বিদায় ও সভাপতির সংবর্ধনা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭ | | ১১৫
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বড় ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা শামছুল আলমের অবসর জনিত বিদায় ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এমএ রাজ্জাক জেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার উপজেলার বড় ইছাপুর বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার।

কালিহাতী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল­ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, কালিহাতী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সামছুল হক প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, কালিহাতী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু, সাবেক ডেপুটি কমান্ডার মীর মিজান, ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি