টাঙ্গাইল সদর, সখীপুর আর নাগরপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে এক শিশু সহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১০ আগস্ট) স্ব স্ব স্থানীয়রা বিষয়টি নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া সরকারি সা’দত কলেজের অফিস সহায়ক আমিনুল ইসলাম (৩৪) ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকালে কলেজের টিনসেড ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি সদর উপজেলার করটিয়া ইউনিয়নের গড়াসিন গ্রামের বাসিন্দা।
নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের বাড়িগ্রামে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মৃত কাদেরের ছেলে মিয়া চাঁন (৬৫) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। মঙ্গলবার সকাল ১১ টার দিকে ঘটনাটি ঘটে। এছাড়া নাগরপুর অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১০ আগষ্ট) দুপুরে উপজেলার নোয়াই নদী থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে নাগরপুর থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, ভাদ্রা ইউনিয়নের ল²ীদিয়া গ্রামের নোয়াই নদীতে অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ ভাসতে দেখলে নাগরপুর থানায় খবর দেয় স্থানীয়রা। পরে নাগরপুর থানা পুলিশ অজ্ঞাত এ লাশ উদ্ধার করে টাঙ্গাইল মর্গে পাঠায়। অজ্ঞাত এ লাশের পরনে ছিল সবুজ রংয়ের সেলোয়ার ও গোলাপী রংয়ের প্রিন্টের কামিজ। তার কোমরে একটি পেয়ারা বাধাঁ ছিল।
নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম জানান, স্থানীয়দের মাধ্যমে আমরা খবর পেয়ে নোয়াই নদী থেকে লাশ উদ্ধার করি। তবে লাশটির কোন পরিচয় এখনও পাওয়া যায়নি। আমরা প্রাথমিকভাবে ধারনা করছি তিন চারদিন আগে তার মৃত্যু হয়েছে। অজ্ঞাত এ নারীর বয়স আনুমানিক ৪০-৪৫ বছর হতে পারে বলে আমরা ধারনা করছি। অজ্ঞাত লাশটির ব্যাপারে তদন্ত চলছে ।
অপরদিকে, সখীপুর উপজেলার কালিদাস গ্রামের নমপাড়ায় ঘরের পেছনে খেলতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে স্মৃতি রাণী সরকার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) সকালেই এ ঘটনাটি ঘটে। নিহতটি শিশুটি ওই এলাকার রতন কুমার সরকারের মেয়ে। এ ঘটনায় দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে সখীপুর থানায় অপমৃত্যু মামলা করেন।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন জানান, সকালে ঘুম থেকে উঠে স্মৃতি রানী ঘরের পেছনে খেলতে যায়। খেলার এক পর্যায়ে স্মৃতি রানী রাতে ছিঁড়ে পড়ে থাকা তারে হাত দিলে বিদ্যুৎপৃষ্ট হয়। স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) এ কে সাইদুল হক ভুঁইয়া বলেন, শিশুর হাতে বিদ্যুতের পোড়া দাগ রয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...