১২:৪৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে স্বতন্ত্র ২ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৩ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

ভোটারের স্বাক্ষর জালিয়াতি করার অভিযোগে টাঙ্গাইল-৫ (সদর) আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। রোববার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম সদর আসনের মনোনয়ন যাচ্ছাই বাছাইকালে তাদের মনোনয়ন পত্র বাতিল করেন। 

জানা যায়, বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্রী প্রার্থী খন্দকার আহসান হাবীব মনোনয়ন পত্রে নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিয়েছেন। জমা দেয়া ভোটারের স্বাক্ষরের মধ্যে ১০ টি যাচাই বাছাই করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ছয় জনের স্বাক্ষর মিল পাওয়া যায়নি। এছাড়াও এক জন মৃত ব্যক্তির স্বাক্ষর দিয়েছেন। 

অপর দিকে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মেহেনিগার হোসেন মনোনয়ন পত্রে নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিয়েছেন। জমা দেয়া ভোটারের স্বাক্ষরের মধ্যে ১০ টি যাচাই বাছাই করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে এক জনেরও স্বাক্ষর মিল পাওয়া যায়নি।

জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম বলেন, খন্দকার আহসান হাবিব ও মেহেনিগার হোসেনের জমা দেয়ার স্বাক্ষর গুলোর মধ্যে ১০ ভোটারের স্বাক্ষর ও তথ্য যাচাই বাছাই করার জন্য অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়। সেখানে ভোটারের তথ্য সঠিক পাওয়া যায়নি। ফলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থন যাচাই বিধিমালা ২০১১ এর ৫ বিধি লঙ্ঘিত হয়েছে। পরে আইন অনুযায়ী তাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়।

স্বতন্ত্র প্রার্থী খন্দকার আহসান হাবিব জানান, এ বিষয়ে তিনি আপিল করবেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি