১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সন্ত্রাসী কোয়ার্টার রনি অস্ত্রসহ গ্রেফতার 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সন্ত্রাসী আতিকুর রহমান রনি ওরফে কোয়ার্টার রনিকে অস্ত্রসহ গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এলাকা থেকে সোমবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আতিকুর রহমান টাঙ্গাইল শহরের দেওলা মিল্কভিটা সিএন্ডবি কলোনীর বিল্লাল হোসেনের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান (এল. জি) ও দুইটি রাবার বুলেট উদ্ধার করা হয়। 

মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) এসআই ওবায়দুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আতিকুর রহমান রনি ওরফে কোয়ার্টার রনিকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। 

রনির বিরুদ্ধে ঘাটাইল ও টাঙ্গাইল থানায় অন্তত ৫ টি মামলা রয়েছে। তাকে মঙ্গলবার আদালতের মাধ্যমে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে। ডিবির এসআই হাফিজুর রহমান বাদি হয়ে রনির বিরুদ্ধে মঙ্গলবার টাঙ্গাইল মডেল থানায় অস্ত্র মামলা দায়ের করেছেন। 


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি