০১:১৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দুই ব্যক্তির লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২২ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল পৃথকস্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে শহরের সিডিসি মার্কেটের সামনে থেকে অজ্ঞাত (৫৫) এক ব্যক্তি ও কালিহাতী উপজেলার সরাতৈল এলাকা থেকে আরেক অজ্ঞাত (৪০) ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। 

টাঙ্গাইল সদর থানার এসআই আব্দুল আলিম বলেন, সকালে শহরের সিডিসি মার্কেটের সামনে থেকে অজ্ঞাত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

স্থানীয়দের বরাদ দিয়ে তিনি বলেন, অজ্ঞাত ওই লোকটি মানসিক ভারসাম্যহীন ছিল। মাঝে মধ্যেই সে ওই এলাকায় ঘুরাফেরা করতো। নিহতের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

এদিকে কালিহাতীর সরাতৈল এলাকায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধারের বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, সরাতৈল এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

 পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। অজ্ঞাত কোনও গাড়ি চাপায় তার মৃত্যু হতে পারে বলেও তিনি জানান। 


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি