১১:৪৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

যমুনা চরের শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে ওয়ার্কশপ 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৮ জুন ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের শিশু শিক্ষার্থীদের মাঝে, শিক্ষা উপকরণ বিতরণ এবং স্বাস্থ্য সচেতনতার ওপর ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্কশপে অংশ নেয়া শতাধিক শিক্ষার্থীর খাতা, কলম এবং উন্নত মানের খাদ্য বিতরণ করা হয়। 

আমেরিকা ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা শুশুয়া ভিলের আয়োজনে, শনিবার(০৮ জুন) বেলা ১১টায় ভুঞাপুরের চর শুশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত ওয়ার্কশপে আলোচনা করেন শুশুয়া ভিলের প্রতিষ্ঠাতা মাসুম মাহবুব, কোন ফাউন্ডার এলিজা সুলতানা সহ অন্যান্য কর্মকর্তা মালিহা মাহবুব, আরিবা মাহবুব, আহনাফ মাহবুব। ওয়ার্কশপ পরিচালনা করেন ডঃ তাহমিনা জেরিন।

শুশুয়া ভিলের পক্ষ থেকে নিয়মিত শিক্ষার্থীদের খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ দেয়া হবে বলে জানানো হয়। শুশুয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মমিনে নেতৃত্বে স্বেচ্ছাসেবকরা অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন।

আমেরিকা প্রবাসী মাসুম মাহবুব জানান, সুদূর প্রবাসে থাকলেও, চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের উন্নত চিকিৎসা এবং শিক্ষার মান বাড়াতে জন্য আমৃত্যু কাজ করে যেতে চাই। আমার পরবর্তী প্রজন্ম যেন শিকড় ভুলে না যায়, সেজন্য বারবার ওদের নিয়ে চরাঞ্চলে আসি এবং এখানকার মানুষের সাথে সংযুক্ত রাখছি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি