১১:২৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ১ম বারের মত ভর্তির আবেদন অনলাইনে

তনয় বিশ্বাস | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে এবছর প্রথমবারের মত ভর্তির আবেদন করা যাবে অনলাইনে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২০ সালে ৬ষ্ঠ শ্রেণিতে প্রভাতী ও দিবা শিফটে বালক ও বালিকা ভর্তি করা হবে। ৬ষ্ঠ শ্রেণিতে প্রভাতী শিফটে তিনটি শাখায় ১৮০ জন মেয়ে এবং দিবা শিফটে তিনটি শাখায় ১৮০ জন ছেলে ভর্তি হওয়ার সুযোগ পাবে। এবছরই প্রথমবারের মত প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষার আবেদন অনলাইনে করা হয়েছে।

ভর্তির পরীক্ষার আবেদন অনলাইনেই করতে হবে। বিদ্যালয় থেকে কোন ফরম বিতরণ করা হবে না। প্রার্থীরা চাইলে নিজের ঘরে বসেই অথবা অনলাইনের  দোকানে  গিয়ে  প্রতিষ্ঠানের এই ওয়েবসাইটে http://Policelinesahstangail.edu.bd প্রবেশ করে ভর্তি ফরম পূরণ করে স্বয়ংক্রিয়ভাবে প্রবেশপ্রত্র সংগ্রহ করতে পারবে।

অনলাইনে আবেদন করা যাবে আজ ১ ডিসেম্বর থেকে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত। আবেদন করার তিন দিন পর থেকে প্রবেশপত্র ডাউনলোড করে সংগ্রহ করা যাবে।

রকেটের মাধ্যমে চার্জ ব্যতীত আবেদন ফি ২০০ টাকা বিলার আইডি ২৯২৯ এ পাঠাতে হবে।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর। বাংলা বিষয়ে ৩০ নম্বর, ইংরেজী বিষয়ে  ৩০ নম্বর এবং গণিত বিষয়ে  ৪০ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের জানান, “আমাদের প্রতিষ্ঠানের সভাপতি পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় স্যারের নির্দেশেই এবছরই প্রথম অনলাইনে ভর্তির আবেদনের পদ্ধতি চালু করা হয়েছে। এতে করে যে সকল শিক্ষার্থী ভর্তি হতে আগ্রহী তাদের অভিভাবকদের কষ্ট করে বিদ্যালয়ে আসার প্রয়োজন নেই। তারা চাইলে নিজের ঘরে বসেই অথবা অনলাইনের দোকানে গিয়ে ভর্তির আবেদন করতে পারবে। আশা করছি এই প্রক্রিয়ায় শিক্ষার্থী এবং অভিভাবকদের অনেক সুবিধা হবে।”

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি