০২:১৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

র‌্যালি আলোচনা সভায় মৎস্য সপ্তাহ শুরু 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে র‌্যালি আলোচনা সভা ও  পুকুরে মৎস্য পোনা অবমুক্তের মধ্যদিয়ে মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।

বৃহস্পতিবার(১৮ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা ক্যাম্পাস থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে ‘মৎস্য সেক্টরে সমৃদ্ধি,সুনীল অর্থনীতি অগ্রগতি’ মূল প্রতিপাদ্যে  উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুর রাশেদ। 

প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু। বক্তৃতা করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি খন্দাকর শফিউদ্দিন মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, নারী ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক। উপস্থিত ছিলেন আ’লীগ নেতা বাপ্পু সিদ্দিকী, ডা.মীর ফরহাদুল আলম মনি, মধুপুর থানার অফিসার ইনচার্জ তারিক কামাল প্রমুখ।

অনুষ্ঠানের এক পর্যায়ে মধুপুর থানা ক্যাম্পাসের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।এর আগে বুধবার মৎস্য সপ্তাহ বিষয়ে উপজেলা মৎস্য কার্যালয় স্থানীয় গণমাধ্যমকর্মিদের নিয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি