০১:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে শিক্ষার্থীদের মাঝে ফলের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা কলেজের শিক্ষার্থীদের নিরাপদ সবজি উৎপাদন, পুষ্টির ঘাটতি পূরণ ও কর্মমূখি শিক্ষায় উদ্বুদ্ধ করতে শিক্ষার্থীদের মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার সকালে মহিষমারা কলেজের কৃষি খামারে তিন শতাধিক শিক্ষার্থী হাতে উন্নত জাতের পেঁপে ও তরমুজের চারা তুলে দেওয়া হয়। চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন।

এতে সভাপতিত্ব করেন মহিষমারা কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক। উপস্থিত ছিলেন মহিষমারা কলেজের প্রতিষ্ঠাতা মো. ছানোয়ার হোসেন, সভাপতি কাজী আব্দুল মোতালেব, কলেজের শিক্ষক ও সুধিমন্ডলী প্রমূখ। 

মহিষমারা কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক জানান, কলেজের প্রতিটি শিক্ষার্থীকে নিরাপদ সবজি উৎপাদন, পুষ্টির ঘাটতি পূরণ ও কর্মমুখি করার জন্য দুই বছর ধরে ফলদ বৃক্ষ রোপন ও সবজি উৎপাদনে উদ্বুদ্ধ করা হচ্ছে। প্রতিটি শিক্ষার্থীকে কলেজের কৃষিখামারে হাতে কলমে চারা রোপন ও পরিচর্যা শেখানো হয়ে থাকে। তারপর তাদের মাঝে বিনামূল্যে গাছের চারা ও সবজি বীজ বিতরণ করা হয়। তাদের রোপিত  ও পরিচর্যায় উৎপাদিত পণ্য দিয়ে পারিবারিক চাহিদা কিছুটা হলেও পুরণ হয়। একই সাথে মাসে একবার কলেজে সকল শিক্ষার্থীদের নিয়ে ভোজের আয়োজন করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি