১২:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভ্রাম্যমান আদালতের অভিযান

মির্জাপুরে দুই ক্লিনিককে জরিমানা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০১৬ | | ২০৯৩
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে দুইটি বে-সরকারি হাসপাতালে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক।

সোমবার দুপুরে পৌর শহরের হাসপাতাল রোডে অবস্থিত মির্জাপুর জেনারেল হাসপাতাল ও যমুনা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মাসুম আহমেদ এ জরিমানা করেন।

হাসপাতালে আবাসিক চিকিৎসক না থাকা, ভর্তিকৃত রোগীদের জন্য মানসম্মত পরিবেশের অভাব, প্যাথলজি পরীক্ষার নির্ধারিত রেট দেয়ালে টাঙ্গিয়ে না রাখা, অনুমোদনের চেয়ে বেশী বেড তৈরি করে রোগী ভর্তি রাখাসহ যথাযথ নিয়মে ভ্যাট প্রদান না করার অভিযোগে ওই দুই ক্লিনিকের মালিকের প্রত্যেকের কাছ থেকে ৫০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম আহমেদ উল্লেখিত অভিযোগের কথা জানিয়ে বলেন, দুইট ক্লিনিকের মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি