০২:১৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জীবনের নিরাপত্তা দাবিতে

পৌর মেয়র ও যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৫ জুন ২০১৯ | |
, টাঙ্গাইল :

জীবনের নিরাপত্তা ও শান্তি শৃংখলা রক্ষার দাবিতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা ও এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকীর বিরুদ্ধে টাঙ্গাইল নির্বাহী ম্যাজিষ্ট্রেট খ অঞ্চল আদালতে মামলা দায়ের করেছেন আহমাদ মিয়া নামে এক যুবক।

মামলার বিবরণে জানা যায়, এলেঙ্গা পৌরসভার বাসিন্দা মৃত ডা. আব্দুল মান্নান মিয়ার ছেলে আহমাদ মিয়ার সাথে অর্থনৈতিক ও জমিজমা সংক্রান্ত বিষয়ে পুর্ব শত্রুতার জের ধরে একটি প্রভাশালী মহল বিভিন্ন প্রকার হয়রানী ও ক্ষতি সাধন করে আসছে। তার ধারাবাহিকতায় সম্প্রতি আহমাদ মিয়ার এলেঙ্গা পৌরসভাস্থ পাথাইলকান্দি এলাকার বাড়ির দক্ষিণপাশে আরসিসি পিলার ও গ্রেডভিমের উপর ১১ফুট উচ্চতা বিশিষ্ট ৯৩ফিট বান্ডারী ওয়াল কোন প্রকার পুর্ব নোটিশ ও একোয়ার ব্যতিত এলেঙ্গা পৌরসভা ভেঙ্গে দেয়।

এ ঘটনার পর আহমাদ মিয়া ক্ষতিপূরণ দাবি করে এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকীসহ কয়েকজনের নামে উকিল নোটিশ পাঠান। উকিল নোটিশ পাওয়ার পর প্রভাবশালী ঐ মহলটি আরো ক্ষিপ্ত হয়ে উঠে। তারা আহমাদ মিয়াকে মিথ্যা চাঁদাবাজী মোকদ্দমাসহ নানা প্রকার হয়রানী, প্রয়োজনে খুন জখম ও লাশ গুম করার হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মা-বাবাহীন এতিম অসহায় আহমাদ মিয়া তার নিরাপত্তা এবং জানমাল ও সহায় সম্পত্তি রক্ষার জন্য মঙ্গলবার কালিহাতী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা ও এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকীর বিরুদ্ধে টাঙ্গাইল নির্বাহী ম্যাজিষ্ট্রেট খ অঞ্চল আদালতে মামলা দায়ের করেন। মামলা করেও জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন আহমাদ মিয়া। 

তিনি টাঙ্গাইল পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি