০২:৩২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শিশু পাচারকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১১ অক্টোবর ২০১৭ | | ১৩৭
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে আটককৃত শিশু পাচারকারী রানা ভদ্র ও তার মা স্বপ্না ভদ্রসহ নেপথ্যের গডফাদারদের শাস্তি এবং ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বৃহত্তর আকুর টাকুর পাড়া ও সচেতন নাগরিকবৃন্দ।

বুধবার সকাল ১১টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান, টাঙ্গাইল চেম্বার অব কমার্সের পরিচালক আসাদুজ্জামান মনি আরজু, এলাকাবাসীর পক্ষে মেজর (অব.) রেজাউল করিম, রানা সিদ্দিকী ও পৌর কাউন্সিলর হাফিজুর রহমান স্বপন।

এ সময় বক্তারা অবিলম্বে শিশু পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে তারা জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি দেন।

উল্লেখ্য, গত সোমবার রাতে টাঙ্গাইল শহরের তালতলা এলাকায় একটি তিনতলা ভবনের নীচতলা থেকে শিশু পাচারকারী সন্দেহে রানা ভদ্র ও তার মা স্বপ্না ভদ্রকে গ্রেফতার ও ৫ শিশুকে উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে উদ্ধারকৃত শিশুরা হলো- শ্যামা (১২), সংগীতা (১১), কাজল (১০), কৃষাণ (৪) এবং অনল (৪)।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি