১২:৩৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মজনু মিয়া (৪৮)। 
    
মঙ্গলবার (২জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পৌর সদরের চরপাড়া এলাকায় মালবাহী ট্রাক ও মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোটরসাইকেল আরোহী মজনু মিয়া সকালে বাড়ি থেকে বের হয়ে মির্জাপুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলো পথিমধ্যে উপজেলার চরপাড়া এলাকায় পৌছালে মালবাহী একটি কোম্পানীর ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। পরে তাকে এলাকাবাসী উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসাপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার এসআই আশরাফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ট্রাক জব্দ করা হয়েছে। ঘটনার পর থেকে ট্রাকের চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি