০১:২১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাকে কুপিয়ে হত্যা : বিষপানে আত্মহত্যার চেষ্টা ঘাতক ছেলের

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাকে কুপিয়ে হত্যা করে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে ছেলে মোঃ রাসেল (২৮)। এ সময় তার স্ত্রীকেও কুপিয়ে আহত করেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদারকুমুল্লি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিনা বেগম (৫০) ওই এলাকার বছির উদ্দিনের স্ত্রী।

টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, দুপুরে রাসেল অতিরিক্ত গরুর মাংস খান। এতে করে তিনি অসুস্থবোধ করলে তার মা সেলিনা বেগম ও স্ত্রী খোদেজা বেগম সুমিকে (২২) সঙ্গে নিয়ে টাঙ্গাইল শহরে ডাক্তার দেখাতে আসেন। বিকেলে ডাক্তার দেখিয়ে বাড়িতে ফিরে যান তারা। বাড়িতে গিয়ে মা সেলিনা বেগম ছেলে রাসেলকে তার স্ত্রীর সাথে তুলনা করে কটুক্তি করেন। 

এসময় রাসেল ক্ষিপ্ত হয়ে মা সেলিনা বেগমকে দা দিয়ে কোপাতে থাকে। এসময় তার স্ত্রী খোদেজা বেগম এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করে। এসময় স্থানীয় লোকজন এগিয়ে এলে রাসেল ঘরে থাকা কিটনাশক পান করে। পরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সেলিনা বেগমকে মৃত ঘোষনা করেন।

বর্তমানে রাসেল টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ্য হলেই তাকে পুলিশি হেফাজতে নেয়া হবে বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি