০৯:৫৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

লেয়ার খামারে দূর্গন্ধ, অতিষ্ঠ গ্রামবাসী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৯ জুন ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদায় ঘনবসতিপূর্ন এলাকায় লেয়ার খামার নির্মাণের ফলে তার দূর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রামবাসী। সম্প্রতি প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাণিসম্পদ কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষুব্দ জনসাধারন।

লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার ফলদা ইউনিয়নের ঘনবসতি ফলদা হিন্দুপাড়ায় লেয়ার খামার নির্মাণের ফলে সেটির দূর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে ওই গ্রামের লোকজন। স্থানীয় বাবলু সরকার নামের প্রভাবশালী ব্যক্তি ঘনবসতি হিসেবে খ্যাত ফলদা হিন্দু পাড়ায় সারা সাউদা নামের লেয়ার খামারটি নির্মাণ করেন গত চার বছর আগে। এরপর থেকেই খামারের বিষাক্ত পানি ছড়িয়ে দূর্গন্ধের সৃষ্টি হচ্ছে। এছাড়া পঁচা পানি থেকে জীবন্ত পোঁকা পার্শ্ববর্তি বাড়ি ঘরে আসছে। এছাড়া মুরগির মল পাইপের মাধ্যমে রাস্তা ও পুকুরে ফেলা হচ্ছে। এতে পুকুরের মাছ মরে যাচ্ছে। গরমের মধ্যে আরো বেশি অতিষ্ঠ হয়ে পড়েছে ওই গ্রামের মানুষ। অনেকে আবার দূর্গন্ধে অসুস্থ্য হয়ে পড়েছে।

স্থানীয় আমজাদ হোসেন জানান, লেয়ার খামারের মলের দূর্গন্ধে অনেকেই অসুস্থ্য হয়ে পড়েছে। রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারে না। মুরগির মলগুলো পুকুরে পাইপের মাধ্যমে দেয়া হচ্ছে। ফলে এলাকার মানুষ পুকুরের পানি ব্যবহার করতে পারছে না।

লেয়ার খামারের মালিক শাহাদত সরকার বাবলু জানান, এই গ্রামে আরো অনেকেই লেয়ার খামার দিয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে পরিবেশের সনদপত্র ও ট্রেড লাইসেন্স নিয়েছি। মুরগির মলগুলো পাইপের মাধ্যমে দুরে ফালানো হচ্ছে। পরবর্তিতে বায়ুগ্যাস প্ল্যান্টস্থাপন করা হবে বলেও তিনি জানান।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলামুর রহমান জানান, ফলদা হিন্দুপাড়ায় লেয়ার খামার নির্মাণের বিষয়ে গ্রামবাসী একটি অভিযোগ দিয়েছে। সরেজমিন তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি