১১:২৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবলীগ কর্মীর আত্মহত্যা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবলীগের এক কর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তাঁর নাম বাবুল সিকদার (৩৫)। বাড়ি উপজেলার ফতেপুর ইউনিয়নের বহনতলী গ্রামে। 

সোমবার রাত তিনটার দিকে তিনি ফেসবুকে স্ট্যাটাস দেন। এতে লেখা ছিলো ‘আমাকে বাঁচতে দিল না গেরেজে মাসুদ ও ভাগনে শামিম, শাহিন ও সাজেদুল। তিন কিস্তিতে পনের লাখ টাকা হোন্ডার ব্যবসার কথা কয়া।’ 

এলাকাবাসী ও পুলিশ জানায়, বাবুল সিকদার মাটির ব্যবসা করতেন। পাশাপাশি উপজেলা যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন। সম্প্রতি তিনি স্থানীয় কয়েকজনকে টাকা ধার দিয়ে ফেরত পাননি। এছাড়া তার কাছেও কয়েকজন টাকা পেতেন। পাওনাদারদের কাছ থেকে টাকা আদায় করে ধার শোধ করতে পারছিলেন না তিনি। সোমবার দিবাগত রাত তিনটার দিকে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার পর মঙ্গলবার সকালে এলাকাবাসী তাঁর মরদেহ বাড়ির পাশে একটি গাছে ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তেরর জন্য টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

মির্জাপুর থানার উপপরিদর্শক (এস আই) মো. আলাউদ্দিন জানান, মৃত্যুর আগে তিনি কার কাছে টাকা পান এবং কে তাঁর কাছে টাকা পায় তা একটি চিরকুটে লিখে গেছেন। তাঁর দেয়া ফেসবুক স্ট্যাটাস তদন্ত করে দেখা হচ্ছে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি