০২:২১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সহপাঠির পানির বোতলে প্রস্রাব, তিন শিক্ষার্থীকে ছাড়পত্র

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৪ জুন ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে কেজিকে উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এক ছাত্রীর ব্যাগে থাকা পানির বোতলের পানি ফেলে তাতে প্রস্রাব ভরে রাখার অভিযোগে তিনসহপাঠী শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে ছাড়পত্র দেওয়ার হয়েছে। 

সোমবার বিকেলে বিদ্যালয় পরিচালনা পরিষদের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

অভিযুক্ত ওই তিন শিক্ষার্থীকে চলতি অর্ধবার্ষিকী পরীক্ষায় অংশগ্রহণ থেকেও বিরত রাখা হয়েছে। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত সোমবার সকালে বিদ্যালয় চলাকালীন সময়ে ৭ম শ্রেণির এক ছাত্রী তার শ্রেণিকক্ষের বেঞ্চের ওপর ব্যাগ রেখে কক্ষের বাইরে বান্ধবীদের সঙ্গে গল্প করছিল। এরই ফাঁকে তার তিন সহপাঠি বিপ্লব হাসান, ফারুক হোসেন এবং ছাব্বির হাসান ব্যাগ থেকে পানির বোতল নিয়ে পানি ফেলে তাতে প্রস্রাব ভরে ব্যাগে রেখে দেয়। এক পর্যায়ে ওই ছাত্রীর ক্লাসরুমে পানির তৃষ্ণা পেলে ব্যাগ থেকে বোতল বের করে পানি পান করতে গেলে প্রস্রাবের গন্ধ পায়। 

পরে ঘটনাটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে জানালে প্রধান শিক্ষক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও অন্য সদস্যদের জানান। পরে সোমবার বিকেলে বিদ্যালয় পরিচালনা পরিষদের এক জরুরী সভায় অভিযুক্ত ওই তিন শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে ছাড়পত্র (টিসি) দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর বিল্লাল হোসেন জানান, এটি একটি নিন্দনীয় এবং জগন্যতম ঘটনা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন শিক্ষার্থীকে বিদ্যালয় পরিচালনা পরিষদের সিন্ধান্তে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এ ঘটনার সত্যতা স্বীকার করে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবদুল মালেক মিঞা বলেন- ঘটনার সুষ্ঠু তদন্ত করে সোমবার বিকেলে এক জরুরী সভায় অভিযুক্ত তিন শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি