০২:৫৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

‘শী পাওয়ার’ প্রকল্পের প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন ‘শী পাওয়ার’ শীর্ষক প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। 

বুধবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সেলিম আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সার্টিফিকেট প্রদান করেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। 

টাঙ্গাইল জেলায় Women Call Center Agent, Freelancer to Entrepreneur, IT Service Provider এই তিন ক্যাটাগরিতে বিভিন্ন লেভেলের মধ্য দিয়ে মোট ৫৪৪ জন নারীকে বিভিন্ন মেয়াদী প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হয়। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন টাঙ্গাইল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার মো. হারুন অর রশিদ। জানা যায়, লেভেল-১ ধাপে দুই মাসে ইন্টার্ণশীপ সম্পন্ন করার পর প্রশিক্ষণার্থীদর প্রতি মাসে তিন হাজার টাকা বাবাদ দুই মাসে সর্বমোট ছয় হাজার টাকা সোনালী  ব্যাংকের মাধ্যমে সরাসরি প্রকল্প অফিসের মাধ্যমে প্রদান করা হয়। লেভেল-২ ধাপে দুই মাসে ইন্টার্ণশীপ সম্পন্ন করার পর তাদের প্রত্যেককে প্রতিমাসে চার হাজার টাকা বাবদ দুই মাসে সর্বমোট আট হাজার টাকা প্রদান করা হয়। 

এছাড়া লেভেল-৩ ধাপে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের প্রকল্প থেকে ল্যাপটপ ক্রয় বাবদ এককালীন বিশ হাজার টাকা সরাসরি প্রকল্প অফিসের মাধ্যমে প্রদান করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি