০২:৩১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মালিকের জেল

কয়লা তৈরির কারখানা ভেঙে গুঁড়িয়ে দিল ভ্রাম্যমান আদালত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৭ জুন ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে গাছ পুড়িয়ে কয়লা তৈরির একটি কারখানা ভেঙে ঘুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

এছাড়া অবৈধভাবে কয়লা তৈরির কারখানা স্থাপনের অপরাধে কারখানা মালিককে তিন দিনের সাজা দেয়া হয়। এ সময় বিপুল পরিমান কয়লা জব্দ করেন বিচারক।

সোমবার সকালে কারখানা মালিক আক্কাছ আলীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মির্জাপুর উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মাঈনুল হক পৌর এলাকার বাওয়ার কুমারজানী পূর্বপাড়ায় স্থাপিত কারখানায় অভিযান চালিয়ে তা ঘুড়িয়ে দেন।

জানা গেছে, উপজেলা সদরের বাওয়ার কুমারজানী পূর্বপাড়ার মৃত হাজী হরমুজ আলীর ছেলে আক্কাছ আলী (৩৫) ওই এলাকার জনবসতিপূর্ন স্থানে তিনটি চুলা স্থাপন করে দীর্ঘদিন ধরে গাছ পুড়িয়ে কয়লা তৈরি করে আসছিল। এতে ওই এলাকার পরিবেশ দুষনসহ নানা রোগব্যধি দেখা দেয়। খবর পেয়ে রবিবার বিকেলে মো. মাঈনুল হকের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল অভিযান চালিয়ে কয়লা তৈরির তিনটি চুলা ভেঙে ঘুড়িয়ে দেন এবং কারখানা মালিককে সাজা দেন।

আদালতের বিচারক মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাঈনুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি