০১:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নিষিদ্ধ লোপেন্ডা ট্যাবলেট রাখার অপরাধে ৩ ঔষধ ব্যবসায়ীকে কারাদন্ড

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৫ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন ওষুধ ব্যবসায়ীকে এক বছর করে কারাদন্ড এবং দুইজনকে পাঁচ হাজার করে টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৫মে) টাঙ্গাইল র‌্যাবের কোম্পানি কমান্ডার ও সিপিসি ৩ এর মেজর আবু নাঈম মো. তালাত ও সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে মেয়াদোত্তীর্ণ ও রেজিস্ট্রেশনবিহীন ওষুধ বিক্রির অপরাধে শহরের নিউমার্কেট এলাকায় বিক্রয় নিষিদ্ধ লুপেন্ডা ট্যাবলেট বিক্রিয় ও রাখার অভিযোগে ঔষধ আইন ১৯৪০ এর ১৮ (এ) এবং (সি) ধারায় অভিযুক্ত টাঙ্গাইল নিউ মার্কেট এর মফিজ মেডিকেল হলের বিক্রেতা মির্জা গলিব ওরফে রজব আলী (৪৫) কে এক বছর, নাছির মেডিকেল হলের বিক্রেতা মোঃ নুরুন নবী (৫০) কে এক বছর আর মিতা মেডিকেল হলের বিক্রেতা কামরুল চৌধুরী (৪৫)কে এক বছর করে কারাদন্ড দেয়াসহ নিউ মার্কেটের মফিজ মেডিকেল হলের বিক্রেতা মির্জা মানিক (৪০) কে ৫০ হাজার টাকা, উৎসব মেডিকেল হলের বিক্রেতা উত্তম কুমার সাহা (৩৫) কে ৫ হাজার টাকা আর রাজু ফার্মেসীর বিক্রেতা গোপিনাথ সাহা (৫০) কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তর টাঙ্গাইল এর সহকারী পরিচালক মোসাম্মৎ নার্গিস আক্তারসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি