০২:৫৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ইয়াবা-হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৩ জুন ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুর থেকে ইয়াবা-হেরোইনসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

রোববার দিবাগত রাতে উপজেলার নলুয়া আড়ালিয়া পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার নলুয়া আড়ালিয়া পাড়া এলাকার ফজলুল করিমের ছেলে মিজানুর রহমান (২২) এবং একই উপজেলার নলুয়া গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে রাসেল মিয়া (২৫) । 

সোমবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

এ সময় তাদের কাছ থেকে ১৩শ’ পিস ইয়াবা, ১৫০ গ্রাম হেরোইন, মাদক বিক্রির নগদ ১ লাখ ৮৩ হাজার ৩শ’ টাকা এবং ডিজিটাল ওজন মাপার স্কেল (মাদক মাপার একটি যন্ত্র) উদ্ধার করা হয়। 

পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হেরোইনের মূল্য ১৫ লাখ টাকা এবং ইয়াবার মূল্য ৩ লাখ ৯০ হাজার টাকা। এ ঘটনায় অন্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন করে সুকৌশলে মাদক সখীপুর থানাসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি