১১:৪৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শিশু ছেলের মৃত্যুতে পাগলপ্রায় মা, স্বজনদের আহাজারি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে নিখোঁজ হওয়ার প্রায় ১৩ ঘন্টা পর ইসমাইল হোসেন (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। ইসমাইল হোসেন উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের গ্রামের জরিপ শেখের ছেলে।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে উপজেলার গোবিন্দাসী গ্রামের নিজ বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ইসমাইল গোবিন্দাসীর তানিয়া খাতুন নুরানীয়া মাদরাসার নার্সারির ছাত্র।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৫টার দিকে নিখোঁজ হন ইসমাইল। এরপর মাইকিং ও অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। মঙ্গলবার সকাল ৬টার দিকে বাড়ির পাশের একটি ডোবার পানিতে তার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে স্বজনরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।

১৫-১৬ বছর আগে ইসমাইলের বড় ভাই পানিতে ডুবে মারা যায়। একইভাবে এ শিশুটিকেও হারিয়ে পাগলপ্রায় বাবা-মা। ছেলের মরদেহ দেখে অঝোরে কাঁদছেন। স্বজন ও পরিবারের লোকজনরাও করছে আহাজারি। তার মৃত্যুতে পরিবারে বইছে শোকের মাতম।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, সোমবার বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হন শিশুটি। পরে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল ৬ টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের ডোবায় ভাসমান শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা যায় ও শিশুটি পানিতে ডুবে মারা গেছে। তবে কেউ না দেখায় সুরতহাল শেষে তার মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি