০২:৫৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদ মধুপুরে বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২১ অক্টোবর ২০২৩ | |
, টাঙ্গাইল :

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মধুপুর ওলামা পরিষদ এবং মধুপুর শিল্প ও বণিক সমিতির উদ্যোগে শনিবার সকালে অনুষ্ঠিত বিক্ষোভে নেতৃত্ব দেন মধুপুর পৌরসভার মেয়র মো. সিদ্দিক হোসেন খান।

বিক্ষোভ মিছিলের আগে মধুপুর রাণীভবানী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মধুপুর ওলামা পরিষদের সভাপতি মাওলানা মোঃ আব্দুর রউফ। সমাবেশে বক্তব্য দেন মধুপুর পৌরসভার মেয়র এবং মধুপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি সিদ্দিক হোসেন খান, মধুপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার আব্দুল গফুর মন্টু, জেলা আওয়ামী লীগের সদস্য ড. মীর ফরহাদুল আলম মনি, ওলামা পরিষদের সাধারণ মাওলানা মোঃ মমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নান প্রমূখ।

সমাবেশে ইসরায়েলি বাহিনীর হামলাকে মানবাধিকার লঙ্ঘন উল্লেখ করে বক্তারা সারা বিশ্বের মুসলিম দেশগুলো ফিলিস্তিনের পাশে দাড়ানোর আহবান জানান। একইসাথে ইসরায়েলি এবং ইহুদিদের পণ্য বর্জনের আহবান জানান। বিক্ষোভ শেষে ফিলিস্তিনীদের কল্যাণ কামনায় দোয়া করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি