১১:১৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

লোকনাথ ব্রহ্মচারীর ১২৯ তম তিরোধান উৎসব পালিত

তনয় কুমার বিশ্বাস | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৩ জুন ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগম্বীর্যের মধ্য দিয়ে প্রতিবছরের ন্যায় এবছরেও শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১২৯ তম তিরোধান উৎসব পালন করা হয়েছে। 

এ উপলক্ষে ৩ জুন সোমবার টাঙ্গাইল শহরের কালীপুর শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম প্রাঙ্গনে বিভিন্ন ধর্মীয় কর্মসূচীর আয়োজন করা হয়।

কর্মসূচীর মধ্যে ছিল মঙ্গলময় ঊষাকীর্তন, বাল্যভোগ, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ ও বাবার জীবন বৃত্তান্ত পাঠ, রাজ ভোগ ও মহাপ্রসাদ বিতরণ, ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, আরতি ও নাম সংকর্তীন। 

সকালে পূজার্চ্চনা ও অঞ্জলী প্রদানের মাধ্যমে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসবের সূচনা করা হয়। 

এসময় বিপুল সংখ্যক ভক্তের উপস্থিতিতে উৎসব প্রাঙ্গন সনাতন ধর্মাবলম্বীদের মিলন মেলায় পরিণত হয়। 

কালীপুর লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের সভাপতি প্রদীপ কুমার রায় জানান "প্রতিবছরই আমরা লোকনাথ বাবার তিরোধান উৎসব পালন করে থাকি। সেই ধারাবাহিকতায় এবছরও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে মন্দির প্রাঙ্গনে ব্যাপক ভক্তবৃন্দের সমাগম হয়। আশা করি আগামীবছরও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ধর্মীয় নেতৃবৃন্দসহ সকলের সহোযোগিতায় এ উৎসব পালন করতে পারবো।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি