০১:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাপ্রাসশিস সদর উপজেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১ জুন ২০১৯ | |
, টাঙ্গাইল :

বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ টাঙ্গাইল সদর উপজেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার শহরের গ্রীন ভিলেজ রেস্টুরেন্টে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল সদর উপজেলার সভাপতি মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে ও টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদুর রহমান খোশনবীশের সঞ্চালনায় উক্ত দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য প্রদান করেন টাঙ্গাইল সদর উপজেলা শিক্ষা অফিসার আক্তারুন্নাহার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মনিটরিং অফিসার মিহির চক্রবর্তী, নাগরপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ফরহাদ আলী, নাগরপুর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ প্রমুখ।

দোয়া পরিচালনা করেন সদর উপজেলার সিনিয়র সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।

দোয়া পূর্ববর্তী আলোচনা অনুষ্ঠানে শিক্ষক নেতারা তাদের দাবি-দাওয়ার বিষয়ে বক্তব্য রাখেন।

উক্ত দোয়া ও ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক শ্যামল চক্রবর্তী, কেন্দ্রীয় নেতা কামরুন্নাহার খান মুন্নী, জেলা শাখা কমিটির শফিকুল ইসলাম, আব্দুল জলিল, কামাল হোসেন, রমানাথ দাশ, ঈমান আলীসহ উপজেলা শাখার সহ-সভাপতি মাকসুদ আলী খান, কাকলী নন্দী, আব্দুল খালেক, সদস্য নাজমুল, রিপন ইসলাম, প্রসূন বর্মন প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি