১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পেঁয়াজ আমদানিতে কোন আমদানী শুল্ক দিতে হয় না-অর্থমন্ত্রী

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এই মুহুর্তে পেঁয়াজ আমদানির ওপর সরকারকে কোন আমদানি শুল্ক দিতে হয় না। পেঁয়াজ আমদানীর বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় অর্থসহ যে কোন ধরনের সহায়তা চাইলে অর্থমন্ত্রানলয় তা দিতে প্রস্তুত রয়েছে। 

শুক্রবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা দানবীর রণদা প্রসাদ সাহার ১২৩তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। 

এ সময় মন্ত্রী আরও বলেন, দেশে চার কোটি মানুষ মিডলক্লাস। এই চার কোটি মানুষ ট্যাক্স দেয় না। তারা যদি ট্যাক্স প্রদান করতো তবে ট্রাক্স রেট ১৫/২০ ভাগে নামিয়ে আনা যেত। আমরা সবাইকে ট্যাক্সের আওতায় আনার ব্যবস্থা গ্রহণ করবো। 

দুর্নীতির বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, পৃথিবীর সব দেশে কমবেশি দুর্নীতি রয়েছে। তিনি বলেন তাদের নাম ভাঙিয়ে যদি কেউ দুর্নীতি করতে চায় প্রমান পেলে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। 

বিকেল চারটার দিকে অর্থমন্ত্রী কুমুদিনী কমপ্লেক্সে পৌছালে সেখানে তাকে স্বাগত জানান, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপক রাজীব প্রসাদ সাহা, পরিচালক শিক্ষা প্রতিভা মুৎসুদ্দি, টাঙ্গাইলের জেলা প্রশাকস মো. শহীদুল ইসলাম, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক, মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম খান প্রমুখ। এ সময় অর্থ মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ মন্ত্রীর সঙ্গে ছিলেন। 

পরে মন্ত্রী কুমুদিনী হাসপাপতাল, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, নাসিং স্কুল ও কলেজ পরিদর্শন করেন। 

সন্ধায় মন্ত্রী ভারতেশ্বরী হোমস চত্বরে দানবীর রণদা প্রসাদ সাহার জন্মজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিয়ে ছাত্রীদের মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করে। সেখানে মন্ত্রী তার বক্তৃতায় বক্তৃতায় দানবীর রণদা প্রসাদ সাহার কর্মময় জীবনের উপর আলোচনায় করেন। এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপক রাজীব প্রসাদ সাহা, ও ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দি। সন্ধায় মন্ত্রী দানবীর রণদা প্রসাদ সাহার ১২৩ তম জন্মজয়ন্তীর কেককাটেন। 

এদিকে জন্মজয়ন্তী উপলক্ষে কুমুদিনী কমপ্লেক্স বর্ণিল সাজে সাজানো হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি