০১:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সর্বজনীন পেনশন‌ প্রজ্ঞাপন‌ বাতিলের দাবিতে মাভাবিপ্রবি শিক্ষকদের মানববন্ধন 

মাভাবিপ্রবি প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১১ মে ২০২৪ | |
, টাঙ্গাইল :

অর্থমন্ত্রনালয়ের জারিকৃত সর্বজনীন পেনশন‌ প্রজ্ঞাপন‌ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

শনিবার (১১ই মে) বিশ্ববিদ্যালয়ের প্রসাশনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষকরা। 

মানববন্ধনে শিক্ষকরা জানান, সর্বজনীন পেনশন চালু হলে নতুন যোগদানকৃত শিক্ষকরা পূর্বের ন্যায় পেনশন সুবিধা পাবেন না ফলে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হবে পাশাপাশি একই প্রতিষ্ঠানের দুই ধরনের পেনশন পদ্ধতি চালু হবে যা বৈষম্যমূলক। এমন বৈষম্যমূলক পেনশন ব্যাবস্থা চালু হলে মেধাবী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশায় আসতে চাইবে না ,অন্য পেশায় যোগদান করবে। মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় না আসলে মেধাবী শিক্ষার্থী তৈরি হবে না। তাই আমরা মনে করি এর মাধ্যমে একটি জাতিকে মেধাশূন্য করার পাঁয়তারা চলছে। বক্তারা সর্বজনীন পেনশন‌ স্কীম থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম প্রত্যাহার করে, পূর্বের পেনশন পদ্ধতি বহাল রাখার পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্বতন্ত্র পে-স্কেলের দাবি জানান।

মানববন্ধনে ড. সৈয়দ মহিবুল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন , অধ্যাপক ড. মোঃ খাদেমুল ইসলাম, অধ্যাপক ড. মীর মো: মোজাম্মেল হক, অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দীন,ড. শিমুল রায় (সহযোগী অধ্যাপক), শাকিল মাহমুদ শাওন (সহকারী অধ্যাপক), মোঃ হযরত আলী (প্রভাষক) প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি