০৭:১৬ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সরকারের কাছে ধান বিক্রিতে কৃষকদের উদ্বুদ্ধ করলেন এমপি টিটু

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১ জুন ২০১৯ | |
, টাঙ্গাইল :

ধানের মূল্য নিয়ে বেশ সমালোচনা হলেও সরকার এখন কৃষকদের কাছ থেকে ১০৪০ টাকা মণ দরে সরাসরি ধান ক্রয় করায় কৃষকরা আশার আলো দেখছে। আর সরকার নির্ধারিত মূল্যে সরকারের নিকট ধান বিক্রি করতে টাঙ্গাইলের নাগরপুরের কৃষকদের হাটে গিয়ে উদ্বুদ্ধ করলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। 

শনিবার (১ মে) উপজেলার সবচেয়ে বড় ধানের হাট গয়হাটায় এমপি টিটু নিজে গিয়ে কৃষকদের সাথে ধানের মূল্য নিয়ে কথা বলেন। ধানের দাম নিয়ে কৃষকদের অভিযোগ শুনে তিনি তাদের সরকারের নিয়ম নীতি মেনে উপজেলা খাদ্য গুদামে গিয়ে ধান বিক্রি করার আহবান জানান।

তিনি এসময় উপস্থিত সাংবাদিকদের বলেন, আজকে আমি সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনতে হাটে এসেছি কিন্তু ধানের মান সরকার নির্ধারিত সমমান না হওয়ায় কিনতে পারলাম না। ধানের আদ্রতা ও চিটা সম্পর্কে কৃষকদের সাথে কথা বলে তাদের সরকার নির্ধারিত মানে ধান প্রস্তুত করে উপজেলা খাদ্য গুদামে বিক্রির পরামর্শ দিলাম। 

কৃষকদের ধানের দাম নিয়ে দুশ্চিন্তার কোন কারন নেই কারন বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের পাশে আছেন। 

এসময় আরও উপস্তিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আসকর, মো. শওকত হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন প্রমূখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি