০৪:২২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৭ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বুধবার পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনা রশিদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার শেখ শামছুল আরেফিন, সহকারী কমিশনার (ভূমি) হাসান মোহাম্মদ হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শামছুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান জেব-উন-নাহার, ওসি চান মিয়া, বীর মুক্তিযুদ্ধা আনোয়ার হোসেন কালু, ইউসুফ মিয়া, সালাউদ্দিন টুক্কু, আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, রাজনৈতিক, সামাজিক, সাংস্কতিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, কেক কাটা, দোয়া মাহফিল ও মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

এছাড়াও চিত্রাংকন প্রতিযোগীতা, বঙ্গবন্ধুর উপর নির্মিত ভিডিও ক্লিপিংস ও বর্ণিল আতশবাজীর আয়োজন করা হয়।  

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি