১১:৫৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্ত্রী হত্যার দায়ে স্বামী আর শ্বশুরের মৃত্যুদন্ড

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৩১ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী ও শ্বশুরের মৃত্যুদন্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। 

সোমবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। দন্ডিতরা হলেন, ভূঞাপুর উপজেলার অর্জুনা গ্রামের স্বামী জহিরুল ইসলাম (২৫) ও তার বাবা মজনু মিয়া (৫৫)।

সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের স্পেশাল পিপি নাসিমুল আক্তার নাসিম বলেন, জহিরুল ইসলামের সাথে একই উপজেলার কুঠিবয়রা গ্রামের সলিম উদ্দিনের মেয়ে তাসলিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের টাকা দাবি করে তাসলিমার উপর নির্যাতন করা হতো। 

যৌতুকের দাবিকৃত দেড় লাখ টাকা না পেয়ে ২০১৬ সালের ২৭ নভেম্বর তাসলিমাকে হত্যা করে লাশ যমুনা নদীতে ভাসিয়ে দেয়া হয়। তিনদিন পর ভূঞাপুরের গোবিন্দাসী ঘাট থেকে তাসলিমার ভাসমান লাশ উদ্ধার করা হয়। পরে তার বাবা বাদি হয়ে ওই বছরের ১ ডিসেম্বর থানায় মামলা দায়ের করেন। 

পুলিশ স্বামী জহিরুল ইসলাম ও শ্বশুর মজনু মিয়াকে গ্রেফতার করে। ইতোপূর্বে আদালতে তারা নদীতে চুবিয়ে তাসলিমাকে হত্যার পর নদীতে ভাসিয়ে দেয়ার কথা বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তবে এরপরও নিহত গৃহবধুর লাশ উদ্ধার করা যায়নি। পরবর্তীতে তারা জামিনে মুক্ত হন। 

সোমবার তাদের আদালতে হাজির থাকার কথা থাকলেও আসামীরা উপস্থিত হননি। তাদের অনুপস্থিতিতেই রায়টি দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক খালেদা ইয়াসমিন।

মামলা পরিচালনায় বাদিপক্ষের আইনজীবী ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের স্পেশাল পিপি নাসিমুল আক্তার নাসিম আর আসামীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান নাজিব।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি