১০:৫৩ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কৃষিকাজে শিক্ষার্থীদের নিয়োগের পরামর্শ কৃষিমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

চলমান কৃষকের সংকটের সবেচেয়ে বড় কারণ হলো জমিতে কাজ করার জন্য শ্রমিক পাওয়া যায় না। ইউরোপের দেশগুলোতে গ্রীষ্মকালে স্কুল কলেজ বন্ধ রেখে শিক্ষার্থীদের কৃষিকাজ করার সুযোগ করে দেওয়া হয়। এমন আমাদের দেশেও হতে পারে।

বৃহস্পতিবার (৩০ মে) সচিবালয়ে ধানের কম বাজার মূল্যের বিষয়ে সরকার গৃহীত কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে এমন পরামর্শ তুলে ধরেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, ‘কৃষকের ন্যায্যমূল্য না পাওয়ার সবেচেয়ে বড় কারণ হলো শ্রমিক পাওয়া যায় না। তিন বেলা খাবারের সঙ্গে ৬০০-৭০০ টাকা দিয়ে কামলা রাখতে হয়। এ কামলার টাকা দিয়ে কিছুতেই ধান কাটতে পারছে না, অস্বাভাবিকভাবে চাষির উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।’

‘এর কী সমাধান। কতগুলো পত্রিকার প্রতিদিনই লেখে, একটি পত্রিকাও আজ পর্যন্ত এর কী সমাধান তা লেখেনি,’ যোগ করেন মন্ত্রী।

তিনি বলেন, ‘কৃষিকাজে কেউ আসতে চায় না। শিক্ষিত ছেলেমেয়েরা কাজ করে না। কারও কোনো অভাব নেই, তাই, কেউ মাঠে যাবে না।’

কৃষিমন্ত্রী বলেন, ‘ইউরোপের দেশগুলোতে গ্রীষ্মকালে স্কুল কলেজ বন্ধ থাকে। মূল কারণ হলো এ সময়ে ছেলেমেয়েরা গিয়ে কাজ করে, তারা মাঠেও কাজ করে। আপনারাও চিন্তা করেন, এ ধরনের চিন্তা আমরা ভবিষ্যতে করব কিনা। শ্রমের মর্যাদা, যেকোন কাজ.... নিচের ক্লাসের না, এইট, নাইট, টেন কিংবা এইচএসসি লেভেলের ছাত্রদের আমরা ২০-২৫ দিন স্কুল বন্ধ রেখে....২০-২৫ দিন স্কুল বন্ধ রাখলে তেমন কোনো ক্ষতি হবে না। ছেলেমেয়েরা কাজ করবে, এটা হতে পারে।’

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি