১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

রাস্তা পাকা করণের দাবিতে সড়কে ধানের চারা রোপন করলেন গ্রামবাসী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের খুপিবাড়ী এলাকায় চার কিলোমিটার রাস্তা পাকা করণের দাবিতে ধানের চারা রোপন করে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

শনিবার দুপুরে ইউনিয়নের কাহারের খাল ব্রীজ থেকে লাহিড়ীবাড়ী ও ফসল হয়ে চাপড়ী হাসান মোড় পর্যন্ত চার কিলোমিটার পাকা করার দাবিতে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ঘাটাইল উপজেলা কৃষকলীগের সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবুবকর সিদ্দিক, পল্লী চিকিৎসক তোফাজ্জল হোসেন খান, মমিনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোপীনাথ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক খুররম,সংগ্রামপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. রুমান খান খোকন প্রমুখ।

বক্তারা বলেন, সংগ্রামপুর ইউনিয়নের খুপিবাড়ী কাহারের খাল ব্রীজ থেকে লাহিড়ীবাড়ী ও ফসল হয়ে চাপড়ী হাসান মোড় পর্যন্ত রাস্তা দীর্ঘদিন সংস্কার না করায় মরণ ফাঁদে পরিণত হয়েছে। বেহাল সড়কে শিক্ষার্থীসহ সর্বসাধারণের চলাচল করা দায় হয়ে পড়েছে। উপজেলা শহরে যোগাযোগের একমাত্র সড়কটি বেহাল দশা থাকায় রোগি নিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের।

এ বিষয়ে সংগ্রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন জানান, খুপিবাড়ী কাহারের খাল ব্রীজ থেকে লাহিড়ীবাড়ী ও ফসল সড়কের চার কিলোমিটারের মধ্যে ইতোমধ্যে দেড় কিলোমিটার টেন্ডার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। খুব দ্রুতই ঠিকাদার নির্বাচন হলে উত্তর অংশের আধা কিলোমিটার ও দক্ষিণ অংশে এক কিলোমিটার রাস্তা পাকা করা হবে। বাকি অংশ পরবর্তীতে পাকা করণ করা হবে। আমি দায়িত্ব পেয়েছি মাত্র চার মাস। এরমধ্যেই অগ্রাধিকার ভিত্তিতে এই কাজে হাত নিয়েছি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি