১১:১৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কুমুদিনী হাসপাতাল খেয়াঘাটে বাঁশের সাঁকো ভেঙ্গে জনদুর্ভোগ

মো. জাহাঙ্গীর হোসেন  | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৯ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

মির্জাপুরের কুমুদিনী হাসপাতাল খেয়াঘাটে লৌহজং নদীর ওপর বাঁশের সাঁকো ভেঙ্গে পড়ায় কমপক্ষে ২০ গ্রামের লোকজনের যাতায়াত বন্ধ হয়ে গেছে। 

রোববার দুপুরে জোয়ারের পানির তোড়ে বাঁশের সাঁকোটি ভেঙ্গে নদীতে ভেসে যায়। 

জানা গেছে, মির্জাপুর সদরসহ দক্ষিণাঞ্চলের কমপক্ষে ২০ গ্রামের মানুষ গ্রীষ্মকালে নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকো দিয়ে পারাপার হয়ে থাকেন। এই সাঁকো পারাপার হতে সাধারণ মানুষের নানা ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে বর্ষা মৌসুম এলে এই ভোগান্তি চরম আকার ধারণ করে।

গত শনিবার লৌহজং নদীতে জোয়ারের পানি আসে। জোয়ারের পানির সাথে উজান থেকে প্রচুর পানা আসতে থাকে।  জোয়ারের পানির ¯্রােত এবং পানার চাপে রবিবার দুপুরে বাঁশের সাঁকোটি ভেঙ্গে চুরমার হয়ে নদীতে ভেসে যায়। এদিকে বাঁশের সাঁকোটি ভেঙ্গে যাওয়ায় সদরসহ প্রায় ২০ গ্রামের মানুষের যোগাযোগ বন্ধ হয়ে যায়। নদীর এপার  এবং ওপারে শত শত পথচারী আটকা পড়েন। 

অন্যদিকে সাঁকোটি ভেঙ্গে যাওয়ায় অতিরিক্ত প্রায় চারগুন টাকা ভাড়া দিয়ে অটো রিক্্রা ও ভাড়ায় চালিত মোটরসাইকেলে উপজেলা চত্ত্বর হয়ে পাহাড়পুর ব্রিজ ও কুতুব বাজার ব্রিজ হয়ে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন।

ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, প্রতিদিন দক্ষিন মির্জাপুরের শতশত মানুষ সদরে এই সাঁকো দিয়ে সদরে আসা যাওয়া করে থাকে। সাঁকো ভেঙে পড়ায় জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। কুমুদিনী হাসপাতাল ঘাটে লৌহজং নদীর ওই এলাকায় একটি ব্রিজ হলে এলাকাবাসীর দুর্ভোগের স্থায়ী সমাধান হবে বলে তিনি উল্লেখ করেন।

এলাকাবাসী দীর্ঘদিন যাবত হাসপাতাল খেয়াঘাটে একটি ফুট ব্রিজ নির্মাণের দাবি করে আসলেও অজ্ঞাত কারণে বিজটি নির্মিত হচ্ছে না।

মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক বলেন, জনগুরুত্বপুর্ন ওই এলাকায় একটি ব্রিজ নির্মাণ করা সময়ের দাবি। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি