১২:৪৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

জঙ্গী ও মাদক থেকে দূরে থাকতে স্কাউটের বিকল্প নেই

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, জঙ্গী ও মাদক থেকে দূরে থাকতে স্কাউটের বিকল্প নেই। স্কাউট একটি সামাজিক আন্দোলন। যারা স্কাউটের প্রশিক্ষণ নেয় তারা কখনও মাদক গ্রহন করতে পারে না। একটি সুশিক্ষিত জাতি গঠনে স্কাউট গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে। 

শনিবার (২৩ ফেব্রুয়ারি) শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, দেশ আজ উন্নয়নের মহাসড়কে। দেশে কৃষি শিক্ষা, আইসিটিসহ অভুতপুর্ব সাফল্য অর্জিত হয়েছে। যা আজ দৃশ্যমান। দেশকে আমরা উন্নয়নের মহাসড়কে তুলেছি। দেশে যে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে তা সারা বিশ্বে নন্দিত হয়েছে প্রশংসিত হয়েছে। 

মন্ত্রী বলেন, পুষ্টিকর ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। আগামীতে উন্নত সমৃদ্ধ দেশ গড়ার জন্য তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার প্রধান নিয়ামক হচ্ছে খাদ্য নিরাপত্তা। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দিন বদল হয়েছে। ডিজিটাল বাংলাদেশ হয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পর সরকার এখন পুষ্টি এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কাজ করছে। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউট ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, ছানোয়ার হোসেন এমপি, তানভীর হাসান ছোট মনি এমপি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অথিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি