১১:১৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঘাটাইলে আ’লীগের মৃত্যুবরণকারী নেতা-কর্মীর পরিবারকে মরনোত্তর সম্মাননা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ঘাটাইলের আনেহলা ইউনিয়নের মৃত্যুবরণকারী সকল নেতা-কর্মী পরিবারদের মাঝে  সম্মাননা ক্রেস্ট প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । 

এ উপলক্ষে শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে  আনেহলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে  ইউনিয়ন আওয়ামীলী,  যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত গণভোজ, শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি আলহাজ্ব আমানুর রহমান খান রানা। 

আনেহলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান তালুকদার মোঃ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু,  উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আরজু, ভুঞাপুর পৌরসভার সাবক মেয়র মোঃ আমিনুল ইসলাম বিদ্যুৎ,প্রধান শিক্ষক ইনছান আলী,সাবেক ভাইসচেয়ারম্যান আরিফ হোসেন,আবুল কালাম আজাদ মামুন, ছাত্রলীগ সভাপতি আব্দুলাহ আল মামুন সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।  

উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম সাদৎ,  নেতা সামাদ মিয়া, আবু সাঈদ মন্ডল, লুৎফর রহমান আঃমজিদ ভান্ডারী , মোঃ জালাল মিয়াসহ মৃত্যুবরণকারী ২৯ জন নেতা-কর্মীদের “শ্রেষ্ঠ সংগঠক” হিসাবে তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি