১১:১৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আগুন দেয়া কৃষকের ধান কাটলো শিক্ষার্থীরা

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৫ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে ধানে আগুন দেয়া সেই আবদুল মালেক সিকদারের জমির ধান কেটে দিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে উপজেলার পাইকড়া ইউনিয়নের বানকিনা গ্রামে গিয়ে মালেকের জমির ধান কাটার কাজে অংশ নেন এ শিক্ষার্থীরা। এ ধান কাটায় অংশগ্রহণ করেন ১৭জন শিক্ষার্থী।

সম্প্রতি শ্রমিক সংকট ও বেশি মজুরীর আর ধানের মূল্য কম থাকায় ক্ষুব্ধ উপজেলার বানকিনা গ্রামের কৃষক মালেক ধান ক্ষেতে আগুন দেন। ক্ষেতে এ আগুন দেয়ার সংবাদটি বিভিন্ন অনলাইন, ইলেক্ট্রনিক্স, প্রিন্ট মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। এরই প্রেক্ষিতে সেই ক্ষুব্ধ কৃষক মালেকের জমির ধান কেটে দেয়ার উদ্যোগ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এই শিক্ষার্থীরা। 

ধান কাটতে আসা শিক্ষার্থী কৃষ্ণ জানায়, টাঙ্গাইলে শ্রমিকের সংকটের পাশাপাশি বেশি মজুরী হওয়ায় কৃষকরা তাদের ক্ষেতের ধান কাটতে পারছে না। কৃষকের এই নির্মম দিনে তাকে সহযোগিতা করতে আমরা সবাই তার ক্ষেতের ধান কাটায় সহযোগিতা করছি। বাজারে শ্রমিকের মজুরী অনেক বেশি তাই আমরা স্বেচ্ছায় তার ক্ষেতের ধান কাটতে এসেছি। 

শিক্ষার্থীদের উদ্যোগে অভিভুত কৃষক মালেক সিকদার বলেন, ক্ষোভে ধান ক্ষেতে আগুন দিয়েছিলাম অধিক শ্রমিক মজুরী, শ্রমিক সংকট ও ধানের দাম কম থাকায়। তবে এ সংবাদে আজ দুপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমার ক্ষেতের ধান কেটে দেয়া উদ্যোগ গ্রহণ ও এগিয়ে আসায় আমি অভিভুত হয়েছি।  এই ধান কাটায় তার শ্রমিক মজুরী বাবদ ৪২০০টাকা, তিন বেলা খাওয়াসহ থাকার ব্যবস্থা করা থেকে মুক্ত হলেন তিনি। 

এ সময় ওই শিক্ষার্থীরা তার ২৮ শতাংশ জমির ধান কেটেছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি