০২:১৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সেফটি ট্যাংক থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭ | | ৯৮৯
, টাঙ্গাইল :

টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের রসুলপুরে সেফটি ট্যাংক থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অনীল চন্দ্র দাশ (৬৫) ও তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)।

স্থানীয়রা জানান, নিহতদের একমাত্র ছেলে ঢাকায় একটি ব্যাংকে চাকুরী করেন। ফলে অনীল চন্দ্র ও তার স্ত্রী দুজনে তাদের বাড়িতে থাকতো। আজ সকাল ১০টার দিকে স্থানীয়রা তাদের বাড়িতে কোন সাড়াশব্দ না পেয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে ডাকাডাকি করে। এসময় বাড়িতে তাদের না পেয়ে আশে পাশে খুঁজতে থাকে। পরে বেলা ১২টার দিকে তাদের বাড়ির সেফটি ট্যাংকে অনীল চন্দ্র ও তার স্ত্রীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে দুপুর ১টার দিকে টাঙ্গাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ভূঁইঞা জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে, গত রাতের কোন এক সময় দূর্বৃত্তরা তাদের বাড়িতে প্রবেশ করে তাদের হত্যার পর লাশ ফেলে গেছে। অনুসন্ধানের পর বি¯ত্মারিত বলা যাবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি