০১:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নিষেধাজ্ঞা অমান্য করে হাট বসানোয় ইজারাদারকে জরিমানা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৪ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে হাট বসানোর দায়ে ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার ( ৪ এপ্রিল )সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা নিপার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে আউলিয়াবাদ হাটের ইজারাদার শামআলমকে এ অর্থদন্ড দেয়া হয় । 

এছাড়া বিভিন্ন জায়গায় অযথা ঘোরাঘুরি ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর কারনে তিনজকে ১৫’শ টাকা জরিমানা করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা নিপা বলেন, করোনাভাইরাস সংক্রমণরোধে মানুষের সমাগমসহ সকল হাট বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু নির্দেশনা অমান্য করে হাটের ইজারাদার হাট পরিচালনা করেন। এজন্য তাকে জরিমানা করা হয়েছে। এছাড়া অযথা বাইরে ঘোরাঘুরি ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে তিনজনের কাছ থেকেও ১৫’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

তিনি আরও জানান, হাটের কার্যক্রম বন্ধে সহযোগিতা করেছে সেনাবাহিনীর একটি দল।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি