১১:২৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাল্য বিয়ে যৌতুককে শিক্ষার্থীদের লাল কার্ড

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৫ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

‘বাল্য বয়সে বিয়ে নয়, যৌতুক চাইলে সম্ভব নয়, মাদকমুক্ত যেন সমাজ হয়’ এই স্লোগানে টাঙ্গাইলের ভূঞাপুরে বাল্য বিবাহ, যৌতুক ও মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেছে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা। 

স্থানীয় প্রতিভা ছাত্র সংগঠনের উদ্যোগে রোববার উপজেলার বাগবাড়ী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ, যৌতুক ও মাদকের বিরুদ্ধে সমাবেশে এই লাল কার্ড প্রদর্শন করে। 

বাগবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিভা ছাত্র সংগঠনের সভাপতি জহুরুল ইসলাম, সহ-সভাপতি রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক রেজওয়ানুল করিম রানা, উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক নাঈম হাসান, আরিফুল ইসলাম, আলমগীর হাসান মজনু, রুবেল প্রমুখ।

পরে বাল্য বিয়ের, যৌতুক ও মাদকের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণির ১০ জন শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি