১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সমর্থক-পুলিশ সংঘর্ষ, আহত ১৫

দেলদুয়ারে ইউএনও অফিসে হামলা-ভাংচুর, ফাঁকা গুলি

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১০ মে ২০১৬ | | ১০৯
ছবি ঃ দেলদুয়ারে ইউএনও অফিসে হামলা-ভাংচুরের একাংশ। -টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের দেলদুয়ারে এক পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বিক্ষুদ্ধরা ইউএনও অফিসে হামলা চালিয়ে ভাংচুর ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

সংঘর্ষে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ওসমান গনিসহ অন্তত ১৫ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে আইনশৃঙখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহাদত হোসেন কবির জানান, সকাল ১০ টার দিকে সদ্য সমাপ্ত দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নে পরাজিত চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন আজাদ পুনরায় ভোট গ্রহনের দাবিতে উপজেলা পরিষদের সামনে মিছিল করতে থাকে। এক পর্যায়ে নির্বাচন অফিস ও ইউএনও অফিস ঘেরাও করে। পুলিশ বাঁধা দিলে দস্তাদস্তির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে।

বিক্ষুদ্ধ লোকজন ইউএনও অফিসের নীচতলায় ব্যপক ভাংচুর চালায়। সেখানে বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে। আহতদের মধ্যে তিনজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, গত শনিবার দেলদুয়ার উপজেলার আটটি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলাম মল্লিক বেসরকারীভাবে নির্বাচিত হয়।

এ নির্বাচনে সাজ্জাদ হোসেন আজাদ পরাজিত হন। এরপর থেকেই তিনি পুনরায় ভোট গননার দাবি জানিয়ে আসছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি