০৪:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

রাশিয়ায় ছাত্র ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলেন জলিল

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

বিশ্বের ১৫৮টি দেশের প্রাক্তন শিক্ষার্থীদের আর্ন্তজাতিক সংগঠন এএফআইএপিএফইউআর এর প্রথম বাংলাদেশী হিসেবে কাউন্সিল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল মির্জাপুরের আলমগীর জলিল। সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাশিয়ার সাবেক শিক্ষামন্ত্রী ভ্লাদিমির এফ ফিলিপ। 

গত ৭ ফেব্রুয়ারি সংগঠনটির কাউন্সিলর সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশের আলমগীর জলিলকে এই পদে নির্বাচিত করা হয়।

আলমগীর জলিল টাঙ্গাইল মির্জাপুরের বহুরিয়া ইউনিয়নের বুধিরপাড়া গ্রামের সন্তান। তার বাবা মৃত আব্দুস সামাদ মাস্টার ছিলেন একজন পরোপকারি ও শিক্ষানুরাগী। বুধিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এই আলমগীর জলিলের বাবা। চার ভাইয়ের মধ্যে প্রকৌশলী আলমগীর জলিল দ্বিতীয়।

১৯৯৮ সালে পড়ালেখার উদ্দেশ্যে স্টুডেন্ট ভিসা নিয়ে তিনি রাশিয়ায় পাড়ি জমান। লেখাপড়া শেষে বর্তমানে তিনি সেখানে একটি প্রতিষ্ঠানের প্রকৌশলী হিসেবে কর্মরত। দায়িত্বপালন করছেন রাশিয়ান এলামনাই এসোসিয়েসন অব বাংলাদেশ (আরএএবি) এর সাধারন সম্পাদক হিসেবে।

বিষয়টির সত্যতা স্বীকার করে আলমগীর জলিলের ছোট ভাই যুবলীগ নেতা শেখ জসিম উদ্দিন দেশবাসীর কাছে তার বড় ভাইয়ের জন্য দোয়া কামনা করেছেন। আলমগীর জলিল রাশিয়া ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্য নিয়ে কাজ করছেন বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি